রাজশাহী, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর উন্নয়নে নব-নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্র"তি দিয়েছেন গত সোমবারের নির্বাচনে পরাজিত ১৩ মেয়র পদপ্রার্থী।
বৃহস্পতিবার সন্ধ্যায় পরাজিত প্রার্থী অ্যাডভোকেট রায়হানুর রহমান রায়হানের উদ্যোগে তার শেখ পাড়ার বাসায় এক চা-চক্রে উপস্থিত হয়ে ৭ জন এ প্রতিশ্র"তি দেন।
লিটন ছাড়াও মোসাদ্দেক হোসেন বুলবুল, আব্দুল মতিন খান, অ্যাডভোকেট এনামুল হক, নাসির উদ্দিন আহম্মেদ বিদ্যুৎ, আবুল কালাম আজাদ বাবু ও সিদ্দিকুর রহমান এ চা-চক্র অংশ নেন।
এছাড়া রেজাউন নবী দুদু, দুরুল হুদা, রুহুল কুদ্দুস টুনু, আব্দুল খালেক, ফরমান আলী ও আকতারুজ্জামান বাবলু চা চক্রে অংশ নিতে না পারলেও টেলিফোনে সহযোগিতার প্রতিশ্রুতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বলে রায়হান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রায়হান বলেন, "একমাত্র মাসুদুল হক ডুলু আমাকে জানিয়েছেন, খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে চা-চক্রে আসতে তিনি অপারগ।"
রায়হান বলেন, "আমরা প্রত্যেকেই রাজশাহীর উন্নয়নের প্রতিশ্র"তি দিয়েছিলাম। নিয়ম অনুযায়ী যেহেতু একজন মেয়র নির্বাচিত হয়েছেন, সেহেতু প্রতিশ্র"তি তাকে রক্ষা করতেই হবে। চা চক্রে বসে আমরা পরাজিতরাও তাকে সহযোগিতা করব বলে কথা দিয়েছি।"
নব-নির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা নির্বাচনে পরাজিত হয়েছেন, তারাই উদ্যোগ নিয়ে আমাকে রাজশাহীর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেয়ায় আমি খুবই আনন্দিত। শপথ ও দায়িত্ব গ্রহণের পর তাদের সবাইকে নিয়ে নগরভবনে বসে সলাপরামর্শ করে আমি নগরীর উন্নয়নের পদক্ষেপ নিতে চাই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/০০০৫ ঘ.
bdnews24