২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবনির্বাচিত প্রার্থী ও ভোটারদের শেখ হাসিনার অভিনন্দন

সিটি ও পৌর মেয়র নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত প্রার্থী ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি ও পৌর মেয়র নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত প্রার্থী ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া শেখ হাসিনা তার প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদের মাধ্যমে এ অভিনন্দন পৌঁছে দিয়েছেন। (বিস্তারিত) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াশিংটনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে পাঠানো বার্তায় বলেছেন,'' জরুরি অবস্থার মধ্যেও ভোটদানে জনগণের ব্যাপক আগ্রহ প্রমাণ করেছে তারা অবাধ,সুষ্ঠু ,স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার চায়।'' জনগণের এ অধিকার কোনোভাবেই যাতে ক্ষুণ