ঢাকা, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি কর্পোরেশন নির্বাচনেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। সিলেটে কারাবন্দি বদরউদ্দিন আহমেদ কামরান ৮৩ হাজার ৩৩৯ ভোটের বিপুল ব্যবধানে বিএনপি নেতা অ্যাডভোকেট আ ফ ম কামালকে হারিয়ে পুনর্র্নিবাচিত হয়েছেন। বরিশালে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন শওকত হোসেন হিরণ। ৫৮৮ ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন পিডিপির এস শরফুদ্দিন আহম্মেদ সান্টুকে। রাজশাহীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন যুবদলের মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলকে ১৩ হাজার ৮১০ ভোটের পেছনে ফেলে বিজয়ী হয়েছেন। খুলনায় জিতেছেন আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক। বিএনপি নেতা ও ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান মনি তার কাছে হেরেছেন ২৫ হাজার ৮৩৬ ভোটের ব্যবধানে।
তত্ত্বাবধায়ক সরকার ও পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে এ নির্বাচন হয়েছে ছবিসহ নতুন ভোটার তালিকায়। ক্রমিক নম্বর বিভ্রাটের কারণে সকালে ভোট গ্রহণে কিছুটা দেরি হওয়া ছাড়া আর কোনো বিঘ
bdnews24