রিয়াজুল বাশার ও মুক্তাদির আহমদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিলেট, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জনকে এবং সংরক্ষিত কাউন্সিল পদে ৯ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সোমবারের নির্বাচনে ২৭টি কাউন্সিলর পদে ১৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্বাচিতরা হলেন-
১ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত প্রার্থী আজিজুল হক মানিক
২ নম্বর ওয়ার্ডে রাজিক মিয়া
৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল খালিক
৪ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস রুমি
৫ নম্বর ওয়ার্ডে দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ
৬ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ফরহাদ চৌধুরী সেলিম
৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন লোকমান
৮ নম্বর ওয়ার্ডে জলা যুব লীগের সভাপতি জগদীশ চন্দ্র দাশ
৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান কামরান
১০ নম্বর ওয়ার্ডে সালেহ আহমদ
১১ নম্বর ওয়ার্ডে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রকিব বাবলু
১২ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা সিকান্দর আলী
১৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের শান্তনু দত্ত সম্ভু
১৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান মিহাদ
১৫ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা মুজিবর রহমান শওকত
১৬ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা জামাল আহমদ
১৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ফয়জুল আনোয়ার আলাওল
১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল
১৯ নম্বর ওয়ার্ডে দীনার খান হাসু
২০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত আজাদুর রহমান আজাদ
২১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ
২২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা ছালেহ আহমদ সেলিম
২৩ নম্বর ওয়ার্ডে হাজী ফারুক আহমেদ
২৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শাহজাহান
২৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা আশিক আহমদ
২৬ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা সেলিম আহমদ রনি
এবং ২৭ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত আব্দুল জলিল নজরুল
৯টি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী ৪৬ জনের মধ্যে নির্বাচিত হয়েছেন
১, ২, ৩ নম্বর ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট সালমা সুলতানা
৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে আক্তারুন্নেসা বেবি
৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে জেবুন্নাহার
১০, ১১, ১২ নম্বর ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে রুহেনা খানম মুক্তা
১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে শাহানা বেগম সানু
১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে শাহানারা বেগম
১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে নাজনীন আক্তার কণা
২২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডে সালেহা কবীর সেপী
২৫, ২৬, ২৭ নম্বর ওয়ার্ড মিলিয়ে সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে আসমা বেগম
রাত পৌনে ৪টায় উপ নির্বাচনী কমিশনার ও সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মিজানুর রহমান এসব ফল ঘোষণা করেন।
এ সিটিতে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৬ হাজার ২৩৭ জন। এর মধ্যে ১ লাখ ৯২ হজার ৩৬২টি ভোট পড়ে। এই সংখ্যা মোট ভোটের ৭৫ শতাংশ।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৪১৫ ঘ.
bdnews24