ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর পক্ষে রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনার বিরোধিতা করেছে আওয়ামী লীগ।
বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ''স্থানীয় সরকার অধ্যাদেশ ও আচরণ বিধিমালা অনুযায়ী এই নির্বাচন যেটুকু নির্দলীয় সে টুকু আমরা মেনে চলব। তবে নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় রাজনৈতিক নেতাদের অংশগ্রহণকে নিষেধ করে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা বিধিবহির্ভুত।''
বৈঠকের আলোচনার বিষয়বস্তুর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, ''স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ ও আচরণবিধি, ২০০৮ নিয়ে আমাদের কথা হয়েছে। নির্বাচন কমিশন ও আমরা একমত হয়েছি, চার আগস্ট অনুষ্ঠেয় সিটি ও পৌর নির্বাচনে এ আইন মেনেই হবে, আমরাও তা মেনে চলব।''
বর্তমানে প্রচারণায় কঠিন প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ''স্থানীয় সরকার নির্বাচন তো আর আকাশ থেকে আসেনি। ১৯৭২ সালে এটা আওয়ামী লীগ এনেছে। জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন- একটির সঙ্গে আরেকটির বিরোধ থাকবে না। স্থানীয় নির্বাচন রাজনীতি বহির্ভূত হবে না, দলীয়করণ বহির্ভূত হবে। আমরাও চাই এসব নির্বাচন নির্দলীয়ভাবে হোক।''
"স্থানীয় সরকার অধ্যাদেশে ৭ (৩) এবং আচরণ বিধিমালায় ৩ ধারায় যা বলা হয়েছে তার সঙ্গে নির্বাচন কমিশনের সা
bdnews24