২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দাবি না মানলে উপজেলা নির্বাচন বয়কট করতে পারে আওয়ামী লীগ

আসন্ন স্থানীয় নির্বাচনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আগে সাধারণ নির্বাচনের যৌক্তিকতার ব্যাপারে তাদের অবস্থান তুলে ধরবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আসন্ন স্থানীয় নির্বাচনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আগে সাধারণ নির্বাচনের যৌক্তিকতার ব্যাপারে তাদের অবস্থান তুলে ধরবেন। সরকার দাবি মেনে না নিলে উপজেলা নির্বাচন বয়কট করতে পারেন তারা। বুধবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর সাংবাদিকদের এমনই ইঙ্গিত দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। 'মহাজোটকে' নির্বাচনী জোট আখ্যায়িত করে এ প্রশ্নে সৈয়দ আশরাফ বলেছেন, নির্বাচন এলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তারা। সৈয়দ আশরাফ বলেন, "এখন আমরা ১৪ দল নিয়ে রাজনৈতিক ও নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছি। ১৪ দল মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীদের নিয়ে আদর্শিক জোট। পরবর্তী সময়ে গণতন্ত্র ও অসা