২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সঙ্গে 'নির্বাচনী সমঝোতার' কঠোর সমালোচনা করলেন ড. কামাল

একসময়ের স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতা করার অভিযোগ এনে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন গণফোরাম সভাপতি আইনজ্ঞ ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- একসময়ের স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতা করার অভিযোগ এনে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন গণফোরাম সভাপতি আইনজ্ঞ ড. কামাল হোসেন। ড. কামাল বলেছেন, "কয়েকটি ভোট বাড়বে এই আশায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও চিহ্নিত দুর্নীতিবাজের সঙ্গে অশুভ আঁতাত দেশের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তি কখনোই মেনে নেবে না।" জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রোববার বিকালে 'সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্য' শীর্ষক নাগরিক সংলাপে সভাপতির বক্তৃতায় ড. কামাল হোসেন একথা বলেন। এক সময়ের আওয়ামী লীগ নেতা ড.কামাল হোসেন দলটির নেতৃত্বের উদ্দেশে বলেন, "জনগণের আস্থা অর্জন করতে রাজনীতি করুন। ...চিহ্নিত দুর্নীতিবাজ, সন্ত্রাসী, গডফাদার এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকসহ অশুভ কোন শক্তির সঙ্গে কোলাকুলি কিংবা আঁতাতের প্রয়োজন হবে না।" নীতি আদর্শ বিসর্জন না দিয়ে এবং সংকীর্ণ দলীয় স্বার্থ ত্যাগ করে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হলে এখনো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব বলে প্রত্যয় ব্যক্ত করেন কামাল হোসেন। দেশ চরম এক অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে মন্তব্য করে অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাত বলেন, "ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কি না, আর হলে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন এর কোন নিশ্চয়তা নেই।" কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক অজয় রায় 'দেশ বাঁচাতে' সবার ঐক্যের প্রয়োজনের কথা তুলে ধরেন। তিনি বলেন, "একমাত্র অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির ঐক্যই অশুভ শক্তিকে হঠাতে পারে।" সাম্যবাদী দলের (এম.এল) সাধারণ সম্পাদক দিলীপ বড়