২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েল আহমেদ ও সাজেদা চৌধুরীর আগাম জামিন

দুর্নীতির পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ ও সৈয়দা সাজেদা চৌধুরীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ ও সৈয়দা সাজেদা চৌধুরীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। মামলা দুটিতে পুলিশ প্রতিবেদন গ্রহণ না করার সময় পর্যন্ত তাদেরকে এই জামিন দেওয়া হয়েছে। তোফায়েল ও সাজেদার পৃথক দুটি আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২৯ মে তোফায়েল আহমেদের বিরুদ্ধে রমনা থানায় এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগে রমনা থানায় সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে ১০ জুলাই। জামিন আবেদনের ওপর শুনানিতে তোফায়েল ও সাজেদার পক্ষে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল আজিজ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৫৫১ঘ.