ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সিটি ও পৌর নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য শিগগিরই সাঁড়াশি অভিযান চালানো হবে। সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চলবে।
বৃহস্পতিবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে আইন-শৃঙ্খলা পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি একথা বলেন।
চার সিটি ও নয় পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, "নির্বাচনে সেনাবাহিনী থাকছে না।"
শামসুল হুদা বলেন, "নির্বাচনেকে সামনে রেখে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে যাতে সন্ত্রাসীরা নির্বাচনী এলাকায় ফিরে আসতে না পারে।"
সিটি ও পৌর নির্বাচনী এলাকাগুলোর মোট ভোটকেন্দ্রের অর্ধেককে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব কেন্দ্রে তিন ধাপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে একটি দল ভোটকেন্দ্র এলাকায়, একটি দল ভ্রাম্যমাণ (মোবাইল) থেকে এবং তৃতীয় দলটি 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে কাজ করবে।
ঝুঁকিপূর্ণ, বেশি ঝুঁকিপূর্ণ ও আরো বেশি ঝুঁকিপূর্ণ
bdnews24