২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন না করতে সরকারকে আ. লীগের হুঁশিয়ারি

উপজেলা নির্বাচন সংসদ নির্বাচনের আগে না করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জনমত উপেক্ষা করা হলে সরকারকে বিপদের মুখে পড়তে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 09:42 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচন সংসদ নির্বাচনের আগে না করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জনমত উপেক্ষা করা হলে সরকারকে বিপদের মুখে পড়তে হবে। ১৪ দলীয় জোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে আওয়ামী লীগের এক বৈঠক শেষে সোমবার যৌথ সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল এ কথা বলেন। সরকারের সঙ্গে সংলাপে জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহারসহ বেশ কিছু দাবি তুলে ধরা হবে বলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান। আগামী ৩ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সরকারের সংলাপের দিন নির্ধারিত রয়েছে। তিনি বলেন, "সংলাপে জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহারসহ বেশ কিছু দাবি উত্থাপন করবে আওয়ামী লীগ। আমরা আমাদের দাবির পক্ষে কঠোর অবস্থানে থাকব। আমাদের দাবি ও জনমত উপেক্ষা করলে সরকারকে সমুহ বিপদের সম্মুখীন হতে হবে।" সংলাপে নির্বাচনী আসন সীমানা পুর্ননির্ধারণ স্থগিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিও জানানো হবে বলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান। সংলাপের বিষয়বস্তু নিয়ে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির বৈঠকটি হয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায়। এতে জিল্লুর রহমান আওয়ামী লীগের পক্ষে এবং রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির পক্ষে নেতৃত্ব দেন। সংলাপে যাওয়ার আগে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করা হয় জানিয়ে সৈয়দ আশরাফুল বলেন, "আমরা (আওয়ামী লীগ) চাই, একটা 'কমন পজিশন' নিয়ে সংলাপে যেতে।" সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে জোটগতভাবে প্রার্থীর বিষয়ে আলোচনা হয়েছে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, "আমরা দুই দলই মনে করি, অসা