২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সঙ্গে সুর মিলিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিতে রবের আহ্বান

সরকারের সঙ্গে সুর মিলিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আসম রব নেতৃত্বাধীন সংগঠন ইউনিটি ফর পলিটিক্যাল রিফর্মস (ইউপিআর)। শুক্রবার জাতীয় প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2008, 09:49 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সুর মিলিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আসম রব নেতৃত্বাধীন সংগঠন ইউনিটি ফর পলিটিক্যাল রিফর্মস (ইউপিআর)। শুক্রবার জাতীয় প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। জনগণের জীবনমান উন্নয়ন, নগর ও গ্রামের মধ্যে বৈষম্য দূরীকরণ, সুষম উন্নয়নের স্বার্থে স্থানীয় সরকারের কোনও বিকল্প নেই মন্তব্য করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনাও করা হয়। ইউপিআর এর সমন্বয়ক আসম আব্দুর রব বলেন, "ডিসেম্বরে সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনগুলো হওয়া উচিৎ। গত ৩৬ বছর দলীয়, পারিবারিক ও গোষ্ঠি স্বার্থে জনগণের মতায়নকে অবহেলা করা হয়েছে। উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনগুলো হলে রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মতা প্রতিষ্ঠা পাবে।" ১৯৮৮ সালের বিতর্কিত সংসদে বিরোধী দলের নেতা ছিলেন আসম রব। এরশাদ শাসনামলের ওই নির্বাচন দেশের অধিকাংশ রাজনৈতিক দলই বর্জন করেছিল। আসম রব বলেন, "দেশের জনগণ পরিবর্তন চায়, সংস্কার চায়। কিন্তু রাজনৈতিক দলগুলো এ সংস্কারের বিষয়ে কোনও আগ্রহ প্রকাশ করেনি। আমাদের দেশে নেতা-নেত্রীদের কারণে রাজনৈতিক দলে গণতন্ত্র অনুসরণ হচ্ছে না।" সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউপিআরের সদস্য সচিব এম এ গোফরান। এতে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, ওয়ার্কার্স পার্টি, বাসদ, এনডিপি, সাম্যবাদীসহ সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় নির্বাচনের সময়সীমা অুণ