২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিম কথা বলেছেন, অবস্থা উন্নতির দিকে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। বৃহস্পতিবার তিনি সাবলীলভাবে কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। বৃহস্পতিবার তিনি সাবলীলভাবে কথা বলেছেন। ল্যাব এইডের প থেকে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। ল্যাব এইডের মেডিকেল সার্ভিসের প্রধান অবসরপ্রাপ্ত মেজর ডা. এ কে এম মাহবুবুল হক সংবাদ সম্মেলনে বলেন, "সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা ইতিবাচক। এখন পর্যন্ত তার উন্নতি ইতিবাচক।" ডা.এ কে এম মাহবুবুল হক জানান, মোহাম্মদ নাসিম কথা বলতে পারছেন, কথা শুনছেন এবং বুঝতেও পারছেন। তবে তার শরীরের বাঁ পাশ এখনো প্যারালাইজ্ড রয়ে গেছে। তবে ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না বলে জানিয়ে মাহবুবুল হক বলেন, "এখন মোহাম্মদ নাসিমের যে অবস্থা তাতে তাকে এই মুহূর্তের জন্য আশঙ্কামুক্ত বলা যেতে পারে। তবে এ ধরণের রোগীর অবস্থা যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে।" এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, ল্যাব এইডের চিকিৎসকরা বিশ্বমানের এবং সেখানকার চিকিৎসাও বিশ্বমানের। মোহাম্মদ নাসিমের জন্য গঠিত মেডিকেল বোর্ডে ডা.আবু নাসের রিজভী এবং ডা.কণক কান্তি বড়