কুমিল্লা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা মামলা দায়ের ও বিসিএস পরীায় খাতা জালিয়াতির অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, তার ছেলে-মেয়েসহ ৪ জনের বিরুদ্ধে বুধবার একটি মামলা হয়েছে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুগরভাঙ্গা গ্রামের এ কে এম সালাহউদ্দিন আহমেদ জেলার ৩ নম্বর বিচারিক আদালতে এ মামলা দায়ের করেন। বাদী আর্জিতে নিজেকে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হিসেবে দাবি করেছেন।
মামলার বাকি তিন আসামি হলেন, এম কে আনোয়ারের মেয়ে খাদিজা আনোয়ার, ছেলে মাহমুদ কায়সার আনোয়ার ও মেঘনা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
হাকিম সারোয়ার আলম মামলাটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার আর্জিতে বলা হয়, এম কে আনোয়ার কৃষিমন্ত্রী থাকাকালে তার অনিয়ম ও দুর্নীতি নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করায় তিনি তার পরিবারের সদস্য ও দলের লোকদের দিয়ে বাদীর বিরুদ্ধে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন থানায় ৩০টি মিথ্যা মামলা দায়ের করান।
সালাহউদ্দিন আরও অভিযোগ করেছেন, এম কে আনোয়ার তার প্রভাব খাটিয়ে ২২তম বিসিএস পরীার খাতা জালিয়াতি করে নিজের মেয়ে খাদিজাকে প্রশাসনে নিয়োগ পাওয়ার সুযোগ করে দেন।
পরে খাতা জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে খাদিজাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে আর্জিতে উল্লেখ করেছেন বাদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/এমএইচবি/২১৫৭ ঘ.
bdnews24