ঢাকা, জুন ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণাকে হঠাকারী, উদ্দেশ্যপ্রণোদিত ও নীল নকশার অংশ বিশেষ বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তফসিল ঘোষণার পরপরই দলের ভারপ্রাপ্ত সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মহাসচিবের বরাত দিয়ে বলেন,''চার দলের পক্ষে মহাসচিব এ তফসিল ঘোষণাকে প্রত্যাখান করেছেন। তিনি বলেছেন,এটা একটি হঠকারী সিদ্ধান্ত। কেবল তাই নয় এটি সংবিধানবর্হিভূত, উদ্দেশ্যমূলক ও নীল নকশার অংশ বিশেষ। জনগণ এ নির্বাচনের তফসিল মেনে নেবে না। আমরা নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত প্রত্যাত্থান করছি।''
রিজভী আহমেদ জানান, চার দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুন সারাদেশে চার দলের নেতা-কর্মীদের নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি সকলকে পালনের আহবান জানিয়েছেন মহাসচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৭৩২ ঘ.
bdnews24