ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সংলাপে হরতাল-অবরোধ নিষিদ্ধসহ ৭ দফা প্রস্তাব দিয়েছে সাবেক মন্ত্রী আসম রব নেতৃত্বাধীন ইউনিটি ফর পলিটিক্যাল রিফর্ম (ইউপিআর)। নির্বাচনের পর দুই বছর মেয়াদে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের সুপারিশও করেছে তারা।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের অংশ হিসাবে বুধবার ইউপিআরের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টারা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সরকার পক্ষে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। আর ইউপিআরের পক্ষে নেতৃত্ব দেন আসম রব।
সংলাপ শেষে ইউপিআরের সমন্বয়ক আসম রব সাংবাদিকদের বলেন, "সংলাপে আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার প্রস্তাব করেছি। দ্বি
bdnews24