২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র মামলার পরবর্তী তারিখ ২৬ মে

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে। রোববার বিশেষ জজ আদালত-১ এর বিচাররক মো. ফিরোজ আলম মামলার এই তারিখ নির্ধারণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে। রোববার বিশেষ জজ আদালত-১ এর বিচাররক মো. ফিরোজ আলম মামলার এই তারিখ নির্ধারণ করেন। রোববার তৃতীয় দিনের মত মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এম এম শাব্বির হাসানকে আসামি পক্ষের আইনজীবীরা প্রায় তিন ঘণ্টা সময় জেরা করেন। আগামী ২৬ মে পুনরায় তাকে জেরা করা হবে। গত ১৮ মে ভাসমান বিদুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি করে। গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএস/আরএ/এমএ/১৫৪২ ঘ.