ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গ্যাটকো দুর্নীতি মামলার আসামি সাবেক মন্ত্রী এম কে আনোয়ারকে কারাগারে ঢোকানো হয়েছে।
মঙ্গলবার ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সকাল ১১টা ২০ মিনিটে আনোয়ার আদালতে হাজির হন।
কারাগারে তাকে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ারও নির্দেশ দেন বিচারক।
এর আগে সকাল ১০টায় তার পক্ষে তার আইনজীবী আদালতে আত্মসমর্পণের আবেদন দাখিল করেন।
আইনজীবী আনোয়ারের পক্ষে জামিন চাইলে বিচারক বলেন, "এই মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার অর্
bdnews24