ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রেপ্তারের আশঙ্কা করছেন জামায়াতে ইসলামী আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী।
বুধবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজামী বলেন, "গ্যাটকো মামলায় মঙ্গলবার অভিযোগপত্র দেওয়া হয়েছে। ইতোমধ্যে আমাকে একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দেশকে করদ রাজ্য বানানোর অপচেষ্টা চলছে। বিরাজনীতিকরণের লক্ষ্যে দেশকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চলছে।"
প্রধান উপদেষ্টার ভাষণের সমালোচনা করে তিনি বলেন, "তিনি (ফখরুদ্দীন আহমদ) এখতিয়ার বহির্ভুত মৌলিক কিছু বিষয়ের অবতারণা করে সংলাপকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন। দুই নেত্রীকে বাইরে রেখে সংলাপ সফল হবে বলে আমি মনে করি না। অতীতে যতগুলো সংলাপ হয়েছে তার আগে রাজনীতিবিদদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছিল। এবার গ্রেপ্তার করে এবং মামলা দিয়ে সংলাপ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।"
খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তিও দাবি করেন জামায়াত প্রধান। (আরও তথ্যসহ)
নিজামী বলেন, "জনগণের উৎকণ্ঠার বিষয় যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন হলেও বর্তমান সরকারের কার্যকাল ১৬ মাস চলছে সংবিধান অনুযায়ী এ সরকারের নীতিগত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তারপরও তারা অনেক নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। অনির্বাচিত এ সরকারের মেয়াদ দীর্ঘতর হওয়ায় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।"
তিনি বলে, "নির্বাচন কমিশনের কাজ নির্ভুল ভোটার তালিকা তৈরি করে যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু বর্তমান কমিশন তার সাধ্যের বাইরে বহুবিধকাজে হাত দিয়ে মূল কাজকে বিঘি
bdnews24