রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে।
সোমবার সকাল নয়টা থেকে বেলা দুটা পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করে সংগঠনটি।
জাসাস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অমিতাভ নেওয়াজ বাপন সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেছেন। সংগৃহীত স্বাক্ষর কেন্দ্রে পাঠানো হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24