২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে দেখা করলেন দুই পুত্রবধূ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই পুত্রবধূ বুধবার তার সঙ্গে বিশেষ কারাগারে দেখা করেছেন। কারা উপ-মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা রহমান শেরে বাংলা নগরের বিশেষ কারাগারে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 05:05 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই পুত্রবধূ বুধবার তার সঙ্গে বিশেষ কারাগারে দেখা করেছেন। কারা উপ-মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা রহমান শেরে বাংলা নগরের বিশেষ কারাগারে যান। তারা শাশুড়ির সঙ্গে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় কাটান। মেজর ছিদ্দিকী বলেন, " তারা পারিবারিক বিষয় নিয়ে কথা বলেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এসকে/২২৫৯ঘ.