২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন বিএনপির সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

কক্সবাজার, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন বিএনপির সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমদ। শুক্রবার ভোরে তাকে প্যারোলে মুক্তি দিয়ে পুলিশ পাহারায় কক্সবাজার পাঠায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। দুপুর ১২টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার চৌমুহনী সিকদার পাড়ায় নিজের বাড়িতে পৌঁছান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ বড়