২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকশা জালিয়াতির আরেকটি মামলায় আতিকউল্লাহ খানের ৭ বছর কারাদণ্ড

নকশা জালিয়াতির আরেকটি মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 10:03 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকশা জালিয়াতির আরেকটি মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ রায় দেন। রায়ে মামলার অপর আসামি রাজউকের অথরাইজড অফিসার ফৌজি মো. বিন ফরিদকেও সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। দুজনকেই ৯ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাসুদ ও ফরিদ বর্তমানে কারাগারে রয়েছেন। গত ৬, ৯, ও ২০ মার্চ নকশা জালিয়াতির আলাদা তিনটি মামলায় আতিকউল্লাহ খান মাসুদকে সাত বছর করে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এছাড়া ৩ এপ্রিল অবৈধ উপায়ে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে তাকে আরও ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে মাসুদকে ৪১ বছরের কারাদণ্ড দেয়া হল। গত ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মাহমুদ হাসান মাসুদ, ফৌজি ও রাজউকের সাবেক ইমারত পরিদর্শক সোহরাব মিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আতিকউল