২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তির দাবিতে সিলেট মেডিকেল কলেজে ছাত্রলীগের মানববন্ধন

কারা অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

সিলেট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনার নিশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুর ১২ টায় কলেজের গোলচত্ত্বরে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তিনি জানান, আধঘন্টা স্থায়ী মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীরা হাসিনার মুক্তি দাবি করে ব্যানার ও ফেস্টুন বহন করে। মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কল্লোল দে, ক্রীড়া সম্পাদক এ এফ এম রেজাউল ইসলাম মুনাইম, সংস্কৃতি সম্পাদক নুরুল ইসলাম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক খোকন দেব নাথ প্রমুখ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৬ ঘ.