২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী পটলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রায় সাড়ে ৭ কোটির টাকার অবৈধ সম্পত্তি অর্জন এবং ৪ কোটি টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রায় সাড়ে ৭ কোটির টাকার অবৈধ সম্পত্তি অর্জন এবং ৪ কোটি টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। জোট সরকারের এই বিএনপি-সাংসদের অবৈধ সম্পত্তি অর্জনে সহায়তা করার অভিযোগে তার স্ত্রী কামরুন নাহার ও ছেলে ইয়াসির আরশাদকেও মামলায় আসামি করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক হেলালউদ্দিন শরীফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। থানার উপ-পরিদর্শক কাজী মো. দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক মন্ত্রী পটলের বিরুদ্ধে অবৈধভাবে ৭ কোটি ২৪ লাখ ২৪ হাজার ২৫৪ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা হয়েছে।" তিনি জানান, পটলের স্ত্রী ও ছেলেকেও মামলায় আসামি করা হয়েছে। থানার আরেক উপপরিদর্শক শাহজাহান আলী জানান, পটলের বিরুদ্ধে ৪ কোটি টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমএইচবি/২১০৪ ঘ.