২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি নিয়ে আওয়ামী লীগের ১০ দফা

পানি দূষণমুক্ত ও জলাশয় রক্ষার জন্য দশ দফা সুপারিশ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পানি দূষণমুক্ত ও জলাশয় রক্ষার জন্য দশ দফা সুপারিশ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি। শনিবার বিশ্ব পানি দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির বৈঠকে এসব সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের সুপারিশগুলো হলো- নদ-নদী দূষণমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নদীর নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং করা, আর্সেনিকমুক্ত পানির প্রাপ্যতা নিশ্চিত করা, প্রতিটি শিল্প কারখানায় ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস, জলাশয়গুলোকে অবৈধ দখলদারমুক্ত করা, হাওড়-বিল ও জাতীয় জলাশয় রক্ষা ও দূষণমুক্ত রাখা, ভারত ও বাংলাদেশের মধ্যকার সাধারণ নদীগুলো থেকে পানির প্রাপ্যতা নিশ্চিত করা, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা রোধে যত্রতত্র চিংড়ি চাষ বন্ধ করা এবং সমুদ্র দূষণমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে ড. হোসেন মনসুর, আখতার হোসেন, শাহীন মনোয়ারা হক, সুজিত রায় নন্দী, সৈয়দ কামরুল হাসান, মো. আব্দুল লতিফ, গিয়াসউদ্দিন আহমদ, মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএ/১৯৩০ঘ.