২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টাকে আ. লীগের চিঠি

কানের চিকিৎসার জন্য শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্র পাঠানোর দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কানের চিকিৎসার জন্য শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্র পাঠানোর দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। দলের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সভাপতিমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, উপ-দপ্তর সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং তিনি নিজে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন। ওই চিঠিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষর রয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২১৩৪ ঘ.