ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা নিরপেক্ষতা হারিয়েছেন- দাবি করে তার পদত্যাগ চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, "সিইসি বিভিন্ন সময়ে পক্ষপাতমূলক বক্তব্য দিয়ে নিরপেক্ষতা হারিয়েছেন। আমরা না চাইলেও তার উচিত হবে স্বেচ্ছায় পদত্যাগ করা। নির্বাচন কমিশনের মতো একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই তার এটা করা উচিত।"
বিএনপির 'খালেদাপন্থী' হিসেবে পরিচিত নেতা গয়েশ্বর রায় শনিবার সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহানের বাসায় সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "আওয়ামী লীগের সঙ্গে সংলাপে 'আপনাদের আন্দোলনের ফসল বর্তমান নির্বাচন কমিশন', 'বিএনপি থেকে আওয়ামী লীগের অবস্থা ভালো', 'আবদুল মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ অবৈধ', 'বিএনপির গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে'- ইত্যাদি বক্তব্য থেকে মনে হচ্ছে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। দেশের মানুষ তার ওপর আর আস্থা রাখতে পারছে না।"
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে সরকারের পরিকল্পনারও বিরোধিতা করেন গয়েশ্বর রায়।
তিনি বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগে সংসদ নির্বাচন আদৌও হবে কিনা, তা নিয়ে জনমনে এখন সংশয় সৃষ্টি হয়েছে।"
বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সম্পর্কে সিইসি'র দেওয়া বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, "যেখানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে, সেখানে সিইসি একটি পক্ষ অবলম্বন করে বক্তব্য রেখেছেন। এটা গ্রহণযোগ্য নয়।"
বিএনপি ২৯ বছর ধরে গঠনতন্ত্র অনুযায়ী চলেছে দাবি করে দলটির যুগ্ম মহাসচিব বলেন, "দলের গঠনতন্ত্র নিয়ে নির্বাচন কমিশনের প্রশ্ন তোলা অবান্তর। রাজনৈতিক দলের গঠনতন্ত্রের বিষয়ে সিইসি'র মতামতের দেওয়ার এখতিয়ার নেই।"
তিনি বলেন, "দলের চেয়ারপারসন খালেদা জিয়া গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব হিসেবে খোন্দকার দেলোয়ার হোসেনকে মনোনয়ন দিয়েছেন। এ নিয়ে প্রশ্ন উঠতে পারে না।"
গয়েশ্বর রায় প্রশ্ন করেন, "সিইসি যদি মনেই করেন যে, আবদুল মান্নান ভুঁইয়ার বহিষ্ক
bdnews24