২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন খালেদা: আইনজীবী

নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করছে টাস্কফোর্সের চার কর্মকর্তা। প্রায় সোয়া চার ঘণ্টা জিজ্ঞাসাবাদে খালেদা এ মামলার সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন তার দুই আইনজীবী। তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, "জিজ্ঞাসাবাদে খালেদা জিয়া বলেছেন, তখন যা কিছু হয়েছে সরকারের রুলস অব বিজনেস অনুসরণ করেই হয়েছে। আগের সরকারের নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় তার সরকার কাজ করেছে।" (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করছে টাস্কফোর্সের চার কর্মকর্তা। প্রায় সোয়া চার ঘণ্টা জিজ্ঞাসাবাদে খালেদা এ মামলার সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন তার দুই আইনজীবী। মেজর মোস্তফা কামালের নেতৃত্বে টাস্কফোর্সের চার সদস্য বেলা সাড়ে তিনটায় বিশেষ কারাগারে ঢোকেন। খালেদার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও মাহবুব উদ্দিন খোকনের উপস্থিতিতেই জিজ্ঞাসাবাদ করেন তারা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে টাস্কফোর্স সদস্যরা বিশেষ কারাগার থেকে বেরিয়ে যান। এরপর প্রায় আধা ঘণ্টা দুই আইনজীবী খালেদার সঙ্গে মামলার বিষয়ে কথা বলেন। রাত ৮ টা ২৫ মিনিটের দিকে বিশেষ কারাগার থেকে বেরিয়ে এসে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, "জিজ্ঞাসাবাদে খালেদা জিয়া দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেছেন, তখন যা কিছু হয়েছে সরকারের রুলস অব বিজনেস অনুসরণ করেই হয়েছে। আগের সরকারের নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় তার সরকার কাজ করেছে। তিনি বলেছেন, নাইকোর চুক্তির ব্যাপারে চূড়ান্ত অনুমতির জন্য তিনি কখনো কোথাও স্বাক্ষর করেননি।" টাস্কফোর্সের সদস্যরা চলে যাওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মাহবুব উদ্দিন খোকন বলেন, "অন্য মামলার বিষয়েও আমরা কথা বলেছি।" বিএনপির ঐক্য নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে মাসুদ আহমেদ তালুকদার বলেন, "এ বিষয়েও কথা হয়েছে। তিনি (খালেদা) আমাদের বলেছেন, বিএনপিতে যা কিছু হয়েছে, দলের গঠনতন্ত্র অনুযায়ীই হয়েছে। আগামীতে যা কিছু হবে গঠনতন্ত্র মেনেই করতে হবে।" বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা যে সভায় এম সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাফিজ উদ্দিন আহমেদকে ভারপপ্ত মহাসচিব করা হয়, খালেদা জিয়া সেই সভার সিদ্ধান্তকেও বৈধতা দিয়েছেন কি না জানতে চাইলে খোকন বলেন, "বিএনপির কমিটি একটাই। খোন্দকার দেলোয়ার এর মহাসচিব।" উপ-মহা কারা পরিদর্শক সামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাস্কফোর্সের সদস্যরা খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন। তারা চলে যাওয়ার পর আইনজীবীরা আরো কিছুক্ষণ খালেদা জিয়ার সঙ্গে মামলার বিষয়ে কথা বলেছেন।" মেজর মোস্তফা কামাল ছাড়া টাস্কফোর্স প্রতিনিধিদলের বাকি সদস্যরা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক নূরুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সাহিদুর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার শামিমুর রহমান। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে গত বছরের ৯ ডিসেম্বর সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আলাদা দুটি আলাদা মামলা করে কমিশন। এতে সরকারের ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম। এ মামলার বাকি আসামিরা হলেন