ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে প্রায় দেড় যুগ আগের ককটেল হামলার মামলায় অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পিছিয়েছে।
বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া ওই মামলার আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান ও অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদাসহ বাকিদের আদালতে হাজির না করায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. ইসরাইল আগামী ১২ মার্চ অভিযোগ গঠনের নতুন তারিখ দেন। বৃহস্পতিবার ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আদালতে একটি চিঠি পাঠিয়ে বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি সৈয়দ ফারুক রহমান ও বজলুল হুদাকে আদালতে নেওয়ার জন্য সশস্ত্র পুলিশ পাহারার আবেদন করা হয়। কিন্তু সকাল ১০টা পর্যন্ত পুলিশ প্রহরা না পাওয়ায় আসামিদেরকে আদালতে পাঠানো যাচ্ছে না।
বৃহস্পতিবার বিশেষ পাবলিক প্রসিকিউটর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই মামলাটির বিচারের জন্য অন্য কোথাও বিশেষ আদালত বা এজলাস করার জন্য ঢাকার পুলিশ কমিশনার স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠি লিখেছেন। এটি এখন বিবেচনাধীন আছে।
গত রোববার অভিযোগ গঠনের দ্বিতীয় নির্ধারিত দিনে একই কারণে শুনানি পেছানো হয়েছিল। অভিযোগ গঠনের শুনানির প্রথম তারিখ ২৫ ফেব্র"য়ারিতেও একই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মামলার জামিন পাওয়া চার আসামি গাজী ইমাম, হুমায়ুন কবির, মিজানুর রহমান ও খন্দকার আমিরুল ইসলাম আদালতে হাজির হন। এ মামলায় মোট আসামি ১৬ জন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
১৯৮৯ সালের ১৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে কয়েক যুবক ককটেলের বিস্ফোরণ ঘটায়। ১৯৮৯ সালের ৭ নভেম্বর ধানমণ্ডি থানার পরিদর্শক আব্দুস সোবহান প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণের অভাবে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেন।
১৯৯৬ সালের ৩১ আগস্ট জনৈক নজিব আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়। পরে ১৯৯৭ সালের ২০ ফেব্র"য়ারি সিআইডির সহকারী পুলিশ সুপার মো. খালেকুজ্জামান ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
মামলার কয়েক আসামি পলাতক থাকায় ও কিছু আইনগত জটিলতার কারণে বিচার বিলম্বিত হয়। স
bdnews24