ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বৃহস্পতিবার বিশেষ কারাগারে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন।
এ বিষয়ে উপ-মহা কারা পরির্দশক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাইকো দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।"
সকালে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহিদুল ইসলাম ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নূরুল ইসলাম এ মামলায় জবানবন্দি দেন।
কমিশনের প্রধান কার্যালয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক এস এম সাহিদুর রহমান তাদের জবানবন্দি গ্রহণ করেন।
এ মামলায় আসামি পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারকে বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখার করার আনুমতি দিয়েছে আদালত।
খালেদার আটজন আইনজীবী তাদের মক্কেলের সঙ্গে দেখা করার জন্য বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অনুমতি চাইলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানি কেবল মাসুদ আহমেদের আবেদন মঞ্জুর করেন।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে গত বছরের ৯ ডিসেম্বর সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আলাদা দুটি আলাদা মামলা করে দুর্নীতি দমন কমিশন। এতে সরকারের ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম।
এ মামলার বাকি আসামিরা হলেন
bdnews24