২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা মামলায় বিদিশার জামিন

প্রতারণার একটি মামলায় সোমবার জামিন পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। ঢাকার মহানগর হাকিম শাহিন উদ্দিন আহমেদের আদালতে হাজির হয়ে বিদিশা জামিন আবেদন করলে বিচারক ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন। মিরপুরের ব্যবসায়ী একেএম মোশাররফ হোসেন শিকদার গত ৭ ফেব্র"য়ারি গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার একটি মামলায় সোমবার জামিন পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। ঢাকার মহানগর হাকিম শাহিন উদ্দিন আহমেদের আদালতে হাজির হয়ে বিদিশা জামিন আবেদন করলে বিচারক ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন। মিরপুরের ব্যবসায়ী একেএম মোশাররফ হোসেন শিকদার গত ৭ ফেব্র"য়ারি গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০১ সালের ১০ জুলাই বিদিশা বারিধারা দূতাবাস সড়কের প্রেসিডেন্ট পার্কের তিন তলার একটি ফ্ল্যাট বিক্রির জন্য বাদির সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী বিদিশা ৭৫ হাজার টাকা অগ্রিম নেন। কিন্তু তিনি বাদিকে ফ্ল্যাটটি বুঝিয়ে না দিয়ে ঘোরাতে থাকেন। বাদির অভিযোগ, পরে দেওয়া টাকা ফেরত চাইলে বিদিশা ২০০৫ সালের ৩ মে তাকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একটি চেক দেন। কিন্তু চেকটি ফেরত আসে। মোশাররফ হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এরপর বিদিশা তাকে প্রাণনাশেরও ভয় দেখিয়েছেন। তিনি জানান, বিদিশা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের স্ত্রী থাকায় তিনি আগে মামলা করেননি। বিদিশার অভিযোগ, এ মামলাটি এরশাদই করিয়েছেন। জামিন নিয়ে বেরিয়ে আদালত এলাকায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরশাদ আমাকে গত তিন বছর ধরে হয়রানি করছে। এ মামলাটি তারই সাজানো মামলা।" বিদিশার আইনজীবী এম সাজাওয়ার হোসেনও সাংবাদিকদের বলেন, "এরিককে নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে এরশাদই মামলাটি করিয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৩৩৩ ঘ.