২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনই হবে এ সরকারের 'এক্সিট পয়েন্ট': ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক কাঠামোর মধ্যেই চলছে। একটি সুষ্ঠু নির্বাচনই হবে এ সরকারের 'এক্সিট পয়েন্ট'। বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টির সঙ্গে তার দলের বৈঠক শেষে সাংবাদিকরা কথিত 'এক্সিট পয়েন্ট' প্রসঙ্গটি তুললে তিনি এ মন্তব্য করেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও তার কথার সমর্থন করে বলেন, "এক্্িরট পয়েন্ট একটাই সেটা হলো নির্বাচন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক কাঠামোর মধ্যেই চলছে। একটি সুষ্ঠু নির্বাচনই হবে এ সরকারের 'এক্সিট পয়েন্ট'। বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টির সঙ্গে তার দলের বৈঠক শেষে সাংবাদিকরা কথিত 'এক্সিট পয়েন্ট' প্রসঙ্গটি তুললে তিনি এ মন্তব্য করেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও তার কথার সমর্থন করে বলেন, "এক্্িরট পয়েন্ট একটাই সেটা হলো নির্বাচন।" কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বিকালে দুদলের বৈঠক শেষে দু নেতা সাংবাদিকদের তাদের আলোচনা নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ড.কামাল বলেন, "আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সংসদ। নির্দিষ্ট সময়ে যেনো নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয়। সরকার যেনো কালক্ষেপণ না করে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে। আমরা ঐক্য গড়ে তুলতে চাই যেনো তত্ত্বাবধায়ক সরকারকে সঠিক পথে চলতে সহায়তা ও বাধ্য করতে পারি।" তিনি বলেন, "২২ জানুয়ারির নির্বাচন বাতিল না হলে এক কথায় বলতে পারি এই দেশ কেনিয়া হয়ে যেতো।" রাশেদ খান মেনন বলেন, "আমরা পরিস্কারভাবে বলতে চাই সরকারকে নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা চাই না দেশ পুনরায় দুর্বৃত্তদের বলয়ে চলে যাক।" 'জাতীয় সরকার' সম্পর্কে তাদের অবস্থান জানতে চাইলে দু'জনই বলেন, তাদের আলোচনায় জাতীয় সরকারের বিষয়টি আসেনি। আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে আলোচনা করবেন কিনা জানতে চাইলে ড. কামাল বলেন, অসা