২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সংলাপ সূচিতে পরিবর্তন

নির্বাচনী আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ রোববার শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 08:51 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ রোববার শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় দফা সংলাপ শুরুর দিন বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি ও সাম্যবাদী দলের সঙ্গে আলাদা ভাবে আলোচনায় বসছে কমিশন। নির্ধারিত সূচি অনুযায়ী রোববার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপের কথা থাকলেও তাতে পরিবর্তন এসেছে। এলডিপি প্রধান অলি আহমেদ দেশের বাইরে থাকায় এ দলের পরিবর্তে ওয়ার্কার্স পার্টির সঙ্গে রোববার ইসির সংলাপ হবে। এলডিপির মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় সংলাপের নির্ধারিত দিন পরিবর্তনের জন্য আমরা প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছি।" ইসির সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান জানান, এলডিপির সঙ্গে সংলাপের নতুন দিন নির্ধারণ হয়েছে আগামী ২৮ ফেব্র"য়ারি। ইসির সংলাপে প্রতিটি রাজনৈতিক দলের প্রধান ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রথম দফা সংলাপের ধারাবাহিকতায় দ্বিতীয় দফা আলোচনা হচ্ছে। বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব এম এ মান্নান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনী প্রচার ও ভোট গ্রহণ প্রক্রিয়ার কিছু প্রস্তাবকে আমরা সংলাপে অগ্রাধিকার দেব।" যুদ্ধাপরাধীদের নির্বাচনে নিষিদ্ধের দাবির বিষয়ে বিকল্পধারা নেতা বলেন, "যারা স্বাধীনতা যুদ্ধ ও আমাদের অর্জনের বিরোধিতা করেছে; তাদের বিষয়ে যে দাবি উঠেছে, তা আমরা সমর্থন জানাই।" সাম্যবাদী দলের চেয়ারম্যান দীলিপ বড়