ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোন্দকার দেলোয়ারকে মহাসচিব মেনে নিলেই 'সংস্কারপন্থীদের' সঙ্গে ঐক্য হতে পারে বলে জানিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা আসম হান্নান শাহ।
তিনি বলেছেন, "খালেদা জিয়ার দেওয়া নির্দেশনা মেনে নিলেই ঐক্য হবে। চেয়ারপার্সনের মনোনীত মহাসচিবকে মেনে নিলে ঐক্যের ক্ষেত্রে আর কোনও বাধা থাকে না।"
মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে মহাখালী ডিওএইচএস এর বাসায় ফিরে হান্নান শাহ সাংবাদিকদের এ কথা বলেন।
গত বৃহস্পতিবার গাজীপুরের আদালত থেকে জামিনে মুক্তি নিয়ে হান্নান শাহ গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহ দলের 'সংস্কারপন্থীদের' উদ্দেশে বলেন, "নেত্রীর নির্দেশনা মেনে নিন, আসুন এক সঙ্গে কাজ করি।"
তবে দলের দুই অংশের ঐক্যের বিষয়ে খোন্দকার দেলোয়ারের বক্তব্যের বিষয়ে হান্নান শাহ বলেন, "মহাসচিব যে পূর্বশর্ত দিয়েছেন, আমি তার সঙ্গে একমত নই। উনি যে কথাটি বলেছেন, তা অন্যভাবেও বলা যেত।"
ঐক্যের বিষয়ে খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার স
bdnews24