২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিগ্রস্তদের শাস্তির আওতায় আনা হবে: হাসান মশহুদ

শিক্ষা ব্যবস্থার দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতির সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহের কাজ চলছে। রোববার কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেন, "শিক্ষা ব্যবস্থার দুর্নীতির সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহের কাজ চলছে। অচিরেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের সঙ্গে বসে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শিক্ষা ব্যবস্থার দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতির সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহের কাজ চলছে। রোববার কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেন, "শিক্ষা ব্যবস্থার দুর্নীতির সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহের কাজ চলছে। অচিরেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের সঙ্গে বসে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।" বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) তত্ত্বাবধানে দেশের প্রায় ১৩শ' ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) কর্মীর বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হাসান মশহুদ চৌধুরী এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, "শিক্ষা বিষয়টিতে আলোকিত মানুষের কার্যক্রম চলে। এখানে যে দুর্নীতি হয় না, একথা সত্য নয়। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি প্রতিরোধে তা-ই একটু সময় নিয়ে দুর্নীতির তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। শিক্ষকদের নিয়ে আমরা বসব। যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে।" অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবি ট্রাস্টি এ্যাডভোকেট সুলতানা কামাল। আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ। হাসান মশহুদ চৌধুরী বলেন "দেশের অহংকার প্রশ্নবিদ্ধ। দুর্নীতি জাতিকে সুশাসন থেকে বঞ্চিত করে, সব সপ্নের অপমৃত্যু ঘটায়। এর পরিণাম জনগণের দুর্ভোগ-দুর্দশা। দুর্নীতি দেশ-জাতির শত্র"। প্রত্যাশা করি, দুর্নীতি প্রতিরোধের মহৎ সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। সকল স্থানে, সকল সময়ে দুর্নীতি প্রতিরোধের লড়াইয়ে থাকবে তরুণ সমাজ"। ইয়েস সদস্যের এক প্রশ্নের জবাবে হাসান মশহুদ বলেন, "দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে। দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সরকারের সময়ও সহযোগিতা থাকবে।" আগামী জুন মাসে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে দুদকের কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা তা মুল্যায়ন করা হবে বলে জানান দুদক চেয়ারম্যান। সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, "বাংলাদেশে ব্যর্থতার স্থান নেই। ৫২, ৬৯, ৭১-এর ব্যর্থতার ইতিহাস নেই। এবারও আমরা যদি সামাজিকভাবে, নৈতিকভাবে দুর্নীতি প্রতিরোধে চাপ প্রয়োগ করতে পারি, তাহলে অতীতের দুর্নীতির গ্লানিতে ফিরে যেতে হবে না"। ড. জাফর ইকবাল বলেন, "তরুণরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় নিয়েছে। আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ এনেছে। আর নতুন প্রজন্মই গড়ে তুলবে নতুন বাংলাদেশ। যেখানে 'দুর্নীতি' শব্দটা কেউ জানবে না।" ড. ইফতেখারুজ্জামান জানান, বার্ষিক এ সম্মেলনে ১২৪৭ জন ইয়েস সদস্য অংশ নিয়েছেন। টিআইবি পরিচালিত দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের মূল স্রোতধারা সনাক'কে কেন্দ্র করে আবর্তিত। সকাল ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমএ/১৪৩২ঘ.