ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজনীতি ও অর্থনীতি খাতে জরুরি অবস্থা চলছে মন্তব্য করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেছেন রেগুলেটরি রিফর্ম কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান।
শনিবার 'বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ' শীর্ষক এক গোল টেবিল আলোচনায় তিনি বলেন,'' বর্তমানে দেশে দুই ক্ষেত্রে জরুরি অবস্থা বিরাজ করছে। একটি রাজনীতি ও অন্যটি অর্থনীতিতে। দ্রব্যমূল্যের এমন অসহনীয় অবস্থা হয়েছে যে, তা ধৈর্য্যরে সীমা ছাড়িয়ে গেছে। জরুরি অবস্থা স্থায়ী হলে এ সমস্যা আরও বাড়বে।''
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দৈনিক মানব জমিনের সাপ্তাহিক প্রকাশনার বর্ষপূর্তি উপলক্ষে এই গোল টেবিল বৈঠক আয়োজিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক সচিব আসফউদ্দৌলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী। আলোচনায় অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতা ও পেশাজীবীরা। তারা অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের পক্ষে মত দেন।
ড. আকবর আলি খান বলেন, '' গণতন্ত্র ত্র"টিপূর্ণ হলেও এর চেয়ে ভালো ব্যবস্থা নেই।" বর্তমানে সাংবিধানিকভাবে 'ভঙ্গুর অবস্থা' বিরাজ করছে বলেও তিনি অভিমত প্রকাশ করেন।
গণফোরামের চেয়ারম্যান ড. কামাল হোসেন সুষ্ঠু নির্বাচন দাবি করে বলেন,'' সরকারকে এমন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে হবে যাতে আমাদের এই ফসল অন্য কেউ নিয়ে যেতে না পারে।''
সর্বস্তরের মানুষের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন,'' আওয়ামী লীগ টেকসই গণতন্ত্র চায়। সেই লক্ষ্যে আমরা সমমনা দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে একটি সমন্বিত প্রস্তাব প্রণয়ন করছি।''
উচ্চতর আদালতের নির্দেশনায় অতীতে ভোটার তালিকা সংশোধন করা হলে আজকের এই সংকট হতো না -এ মন্তব্য করে তিনি বলেন,'' আওয়ামী লীগ দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।''
আইনজ্ঞ ব্যারিস্টার রফিকুল হক বলেন, ''জরুরি অবস্থা রেখে দেশে কোনো নির্বাচন হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এজন্য একমাত্র সুষ্ঠু নির্বাচনই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ।''
আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরী, জাতীয় পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, জামায়াতের নায়েবে আমীর ব্যারিস্টার আবদুর রাজ্জাক, সাম্যবাদী দলের সভাপতি দীলিপ বড়
bdnews24