২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন চট্টগ্রামের ২০২ আইনজীবী

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন চট্টগ্রামের ২০২ আইনজীবী। শনিবার অ্যাডভোকেট মুজিবুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এবং শেখ হাসিনার সুচিকিৎসার জন্য তাকে মুক্তি দিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানান ওই আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন চট্টগ্রামের ২০২ আইনজীবী। শনিবার অ্যাডভোকেট মুজিবুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এবং শেখ হাসিনার সুচিকিৎসার জন্য তাকে মুক্তি দিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানান ওই আইনজীবীরা। তারা বলেন, "একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনা এদেশের সচেতন জনগণকে নিয়ে আন্দোলন করে এসেছেন। কোন জেল-জুলুম-নির্যাতন তাকে (শেখ হাসিনা) দেশ গড়ার অঙ্গীকার থেকে বিরত রাখতে পারবে না।" হাসিনার বিরুদ্ধে জরুরি বিধিমালায় আনীত মামলা হাইকোর্টে বেআইনী ঘোষিত হওয়াকে বিচার বিভাগ পৃথকীকরণের সফলতা বলে তারা দাবি করেন। বিবৃতিদাতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ হাশেম, আনোয়ারুল ইসলাম চৌধুরী, হুমায়ুন আক্তার মোস্তাক, নাজমুল আহসান খান, মুজিবুল হক, মনতোষ বড়