২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারের বাইরে পা দিয়ে ফের গ্রেপ্তার হান্নান শাহ

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে বৃহস্পতিবার কারাগারের বাইরে পা দেওয়ার পর পুলিশ আবার গ্রেপ্তার করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহকে। জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে নতুন মামলায় তাকে আদালতে হাজির করে পুনরায় নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্রয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে বৃহস্পতিবার কারাগারের বাইরে পা দেওয়ার পর পুলিশ আবার গ্রেপ্তার করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহকে। জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে নতুন মামলায় তাকে আদালতে হাজির করে পুনরায় নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সন্ধ্যায় অতিরিক্ত মুখ্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব তাকে কারাগার পাঠানোর নির্দেশ দেন। বিকেলের দিকে তাকে আদালতে হাজির করা হয়েছিল। জরুরি বিধির ১৬/২ এর ধারা লঙ্ঘনের অভিযোগে ফতুল