২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মেয়র কামরান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও তার স্ত্রী আসমা কামরানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার মধ্যরাতে সিলেট কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 09:32 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

সিলেট, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও তার স্ত্রী আসমা কামরানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার মধ্যরাতে সিলেট কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১২ টা ১ মিনিটে দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক নাসির উদ্দিন মামলাটি করেন। মামলার নম্বর- ২১। মামলার অভিযোগে বলা হয়, মেয়র কামরান ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে ২ কোটি ১৬ লাখ ১৭ হাজার ৮শ ২২ দশমিক ২ টাকার সম্পত্তি অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশনে দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে তিনি যে হিসাব দিয়েছেন তাতে এই সম্পত্তির তথ্য গোপন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন-দুদক মেয়র কামরানের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠালে গত বছরের ১১ সেপ্টেম্বর প্রায় সোয়া ২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য জানিয়ে হিসাব বিবরণী জমা দেন তিনি। এই হিসাব যাচাই-বাছাই ও তদন্ত করে দুদক মেয়র কামরান ও তার স্ত্রী আসমা কামরানের নামে আরও ২ কোটি ১৬ লাখ ১৭ হাজার ৮২২ দশমিক ২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির খোঁজ পায়। এর আগে মেয়র কামরানের বিরুদ্ধে কিচেন মার্কেট ইজারায় দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। এই মামলায় ২০০৭ সালের ৫ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই মামলায় কামরান জামিনে মুক্তি পান। এর পর ওই বছরের ২৮ মে যৌথবাহিনী তাকে আবার গ্রেপ্তার করে। স