ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র (বার্জমাউন্টেড) স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার ১৩ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করেছে আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকাল ৯টা ৫০ মিনিটে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১ এ হাজির করা হয়।
সকাল পৌনে ১০টায় আদালতে হাজির করা হয় মামলার অপর আসামি সাবেক সচিব তৌফিক-ই ইলাহী চৌধুরীকে ।
শুনানি পিছিয়ে দেয়ার জন্য গত রোববার আসামি পক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম বৃহস্পতিবার দিন ধার্য করেন।
গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
হাসিনা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
এতে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন।
এতে আরও অভিযোগ করা হয়, বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিু দরদাতা হলেও তাদের কাজটি দেওয়া হয়নি। আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে এই প্রকল্পের কাজ দেওয়া হয়।
মামলার অভিযোগপত্রে শেখ হাসিনা ও তৌফিক ই ইলাহী চৌধুরী ছাড়া অন্যদের পলাতক দেখানো হয়েছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তৌফিক ই এলাহী চৌধুরী গত ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন।
১০ জানুয়ারি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমানকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
এর আগে গত বছরের ২৮ অক্টোবর হাসিনা মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। মামলাটিতে জামিনের আবেদনও করেন তিনি।
৪ নভেম্বর হাইকোর্ট শেখ হাসিনার জামিন দিয়ে জরুরি আইনে অন্তর্ভুক্ত করা এ মামলার কার্যক্রম স্থগিত করে।
২৬ নভেম্বর হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেয় সুপ্রিমকোর্ট। ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/ইএইচবি/এসএইচ/এসকে/১০১৩ ঘ.
bdnews24