২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হেলালের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার রায় ১২ ফেব্র"য়ারি

আওয়ামী লীগের সাবেক সাংসদ শেখ হেলাল উদ্দিনের বিরুদ্ধে কাফরুল থানার চাঁদাবাজি মামলার রায় দেয়া হবে আগামী ১২ ফেব্র"য়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাবেক সাংসদ শেখ হেলাল উদ্দিনের বিরুদ্ধে কাফরুল থানার চাঁদাবাজি মামলার রায় দেয়া হবে আগামী ১২ ফেব্র"য়ারি। বুধবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এই তারিখ নির্ধারণ করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান 'আরসিএল' এর প্রকল্প সমন্বয়কারী মমতাজউদ্দিন গত বছর ২১ মে শেখ হেলালসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার ও অভিযোগপত্রে বলা হয়, সড়ক ও জনপথ বিভাগ ২০০০ সালে দরপত্রের মাধ্যমে আরসিএলকে আট কোটি ২৮ লাখ ৬৩ হাজার ৪৮০ টাকার একটি কাজ দেয়। কিন্তু বাগেরহাটের তখনকার সাংসদ শেখ হেলাল ও তার প্রতিনিধি মুন্সী সাইদুজ্জামানের চাপে বাদী ১ কোটি ৯০ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য হন। তদন্ত শেষে পুলিশ পরিদর্শক শামসুদ্দিন সালেহ গত বছরের ৩১ জুলাই শেখ হেলাল, মুন্সী সাইদুজ্জামান, শাহীন চাকলাদার, খোরদেশ আলম ও এ এইচ কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালারও অন্তর্ভুক্ত করা হয়। এ মামলার আসামি মুন্সী সাইদুজ্জামান জামিনে রয়েছেন। শেখ হেলালসহ অন্যরা পলাতক। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জেকে/২৩০৬ ঘ.