২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্কার্স পার্টি-জাসদ বৈঠকে সংলাপ দ্রুত শুরুর আহ্বান

সংলাপ দ্রুত শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাসদ। দল দুটি স্থানীয় নির্বাচনের আগেই জাতীয় নির্বাচন দাবি করেছে। এছাড়া নির্বাচনী আইন সংশোধনের খসড়া জনসমক্ষে প্রকাশেরও দাবি জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপ দ্রুত শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাসদ। দল দুটি স্থানীয় নির্বাচনের আগেই জাতীয় নির্বাচন দাবি করেছে। এছাড়া নির্বাচনী আইন সংশোধনের খসড়া জনসমক্ষে প্রকাশেরও দাবি জানিয়েছে তারা। সরকারের সঙ্গে সংলাপে একটি অভিন্ন প্রস্তাব দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার এই দুই দল বৈঠক করে। জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু নিজ নিজ দলের পক্ষে নেতৃত্ব দেন। দুটি দলই মনে করে, সরকারের সঙ্গে সংলাপ দ্রুত হওয়া প্রয়োজন। তা একবার নয়, নির্বাচন পর্যন্ত ধারাবাহিকভাবে হতে হবে। রাশেদ খান মেনন বলেন, "অসা