২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেয়েছেন সাবেক সচিব তৌফিক-ই ইলাহী

শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার অন্যতম আসামি সাবেক বিদ্যুৎ সচিব ড. তৌফিক ইলাহী চৌধুরী রোববার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 05:06 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার অন্যতম আসামি সাবেক বিদ্যুৎ সচিব ড. তৌফিক ইলাহী চৌধুরী রোববার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এ ছাড়া মামলাটি জরুরি আইনে অন্তর্ভুক্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতেও সরকার ও দুর্নীতি দমন কমিশনকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও যুগ্ম সচিব এবং দুদকের চেয়ারম্যান, সচিব ও উপসচিবকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। বিচারপতি শাহ আবু নইম মোমিনুর রহমান ও শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। তৌফিক ইলাহীর করা রিটটি পরিচালনা করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তৌফিক-ইলাহীর বিরুদ্ধে আর কোন মামলা নেই। তাই তার মুক্তি পেতে কোন বাধা নেই। এদিকে নিু আদালতে রোববার মামলায় অভিযোগ গঠনের পরবর্তি শুনানি আগামি ৭ ফেব্র"য়ারি নির্ধারণ করা হয়েছে। হাসিনার সঙ্গে তৌফিক -ই ইলাহী চৌধুরীকেও এদিন জজ আদালতে হাজির করা হয়। গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন। অভিযোগ করা হয়, ভাসমান বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিু দরদাতা হলেও তাদের কাজটি দেওয়া হয়নি। আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে এই প্রকল্পের কাজ দেওয়া হয়। গত বছরের ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তৌফিক-ই ইলাহী চৌধুরী গত ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এমএইচবি/ ২২৪৮ ঘ.