সুমন মাহবুব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ময়মনসিংহ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যখনই আওয়ামী লীগের জয় নিশ্চিত হয়, তখনই তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহে দিনব্যাপী নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে রোববার টাঙ্গাইলের ঘাটাইলের এক জনসভায় হাসিনা বলেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াবেন না তিনি।
ঘাটাইলের খেলার মাঠে এ জনসভায় টাঙ্গাইল-৩ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের ডা. মতিউর রহমানের জন্য ভোট চান দলটির সভানেত্রী।
সমাবেশে বিপুল লোক সমাগম হয়। হাসিনা ঘাটাইলে প্রবেশের সময় হাজার হাজার মানুষ রাস্তার দু'দিকে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায়।
সমাবেশে হাসিনা বলেন, "নৌকার পালে হাওয়া লেগেছে। যখনই জনগণ আওয়ামী লীগকে ভোট দিতে চায়, নৌকার জোয়ার সৃষ্টি হয়; আর একটি দল যখন বুঝতে পারে যে তারা আর ক্ষমতায় যেতে পারবে না
bdnews24