২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী জাফর ও ইঞ্জিনিয়ার সোবহানের মনোনয়ন গ্রহণের আদেশ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ ও বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ ও বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাদের আইনজীবীদের ভাষ্য, এই আদেশের পর ওই দুই প্রার্থীর নির্বাচন করতে কোন বাধা নেই। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি জয়নুল আবেদীনের আদালত তাদের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। কাজী জাফরের একজন আইনজীবী ফয়সাল এইচ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন তার মক্কেলের নির্বাচন করতে কোন আইনগত বাধা নেই। ইঞ্জিনিয়ার সোবহানও তার আসনে নির্বাচন করতে পারবেন বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন। এদিকে, চেম্বার বিচারপতি মহিউদ্দিন খান আলমগীরের আপিল আবেদন বৃহস্পতিবার নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। এর আগে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট মহিউদ্দিন খান আলমগীর, কাজী জাফর আহমেদ ও ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের নির্বাচনী রিট আবেদন খারিজ করে দেয়। বুধবার মহিউদ্দিন খান আলমগীরের পক্ষে চেম্বার বিচারপতির আদালতে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, কাজী জাফরের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান ও ইঞ্জিনিয়ার সোবহানের পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ও নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম। এদিকে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মোল্ল