ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরদ্ধে প্রথম চাঁদাবাজি মামলার বাদী ব্যবসায়ী আমিন আহমেদ ভূইয়া এখন দাবি করছেন এ মামলায় তার কোনও 'সম্পৃক্ততা' নেই। তিনি নিজেকে পরিস্থিতির শিকার বলেও দাবি করেন।
আমিন আহমেদ ভূইয়া বলেছেন "আমার নাম দিয়ে মামলাটি হয়েছে। আমি বিভীষিকাময় পরিস্থিতির শিকার। এ স্মৃতি আমি স্মরণ রাখতে চাই না।"
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বাদি আমিন আহমেদ চৌধুরী বুধবার প্রচার মাধ্যমকে এসব কথা বলেন।
মেট্রো গ্র"পের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "২০০৭ সালের ৮ মার্চ গুলশানে তারেক রহমানের বিরুদ্ধে এক কোটি টাকার চাঁদাবাজির মামলায় আমি একটি বিভীষিকাময় পরিস্থিতির শিকার হয়েছি। এতে আমার কোনও সম্পৃক্ততা ছিল না।"
তিনি বলেন, "আমি মামলাটি চালাচ্ছি না। এটি তারেক রহমান ও রাষ্ট্র পক্ষের বিষয়। তাদের মামলা সম্পর্কে তারাই জানে। আমি নিষ্ক্রিয় থাকার কারণেই এটি এখন আর কার্যকর নেই।"
তিনি নিজে বিএনপি করেন উল্লেখ করে আমিন আহমেদ প্রশ্ন তোলেন, "উনি আমার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। আমি কেন তার বিরুদ্ধে মামলা করতে যাবো। তার সঙ্গে আমার কোনও বিরোধ নেই।"
তারেক রহমানের সঙ্গে শুধু রাজনৈতিক স
bdnews24