২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিএনপির দু'গ্র"পের মারামারি-ভাঙচুর: গ্রেপ্তার ৫

বিজয় দিবসের প্রথম প্রহরে চাঁদপুর শহরের অঙ্গীকার প্রাঙ্গণে বিএনপি'র দু'গ্র"পের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 11:20 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

চাঁদপুর, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিজয় দিবসের প্রথম প্রহরে চাঁদপুর শহরের অঙ্গীকার প্রাঙ্গণে বিএনপি'র দু'গ্র"পের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বিএনপি কর্মীরা তিনটি গাড়ি ভাঙচুর করে। সোমবার রাতে এ ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়। এর জের ধরে মঙ্গলবার বিএনপির একটি গ্র"প দুপুর পৌণে ২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে চেয়ার- টেবিল ভাঙচুর করেছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নুরুল আলম তালুকদার। তিনি আরও জানান, রাতে ভাঙচুরের ঘটেনায় বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরা হলেন- আরেফীন খান, পল্লব পাটোয়ারী, জাকির হোসেন, আবু ফয়সাল, জুবায়ের আলম। তবে বিএনপির দুগ্র"পের কেউ থানায় অভিযোগ না করায় রাতের ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের প্রথম প্রহরে জেলা বিএনপি'র পক্ষ থেকে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া ও শহর বিএনপি'র আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীনের পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় তারা সোনালী ব্যাংকের ট্রেজারি শাখার সামনে থাকা ব্যাংকের ২টি ও সিভিল সার্জন অফিসের একটি জিপগাড়ি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুরের পুলিশ সুপার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, এ ধরনের অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৯ ঘ.