ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ধর্মের ভিত্তিতে দেশবিভক্তির সমালোচিত দ্বিজাতি তত্ত্ব ভুল ছিল না বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।
উপমহাদেশের হিন্দু ও মুসলমান 'সম্পূর্ণ পৃথক' দুটি জাতি এবং তাদের জন্য আলাদা দেশই দরকার- এই ছিল বিতর্কিত দ্বিজাতিতত্ত্বের মূল কথা যার ভিত্তি ছিল শুধুমাত্র ধর্মীয় পরিচয়।
মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে মহানগর জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় অসংখ্য মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী হিসেবে কুখ্যাত আল বদর বাহিনীর প্রধান নিজামী বলেছেন,"'কায়েদে আজম' মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের যথার্থতা বাংলাদেশের স্বাধীনতার পরও প্রমাণিত হয়েছে।"
মগবাজারের আলফালাহ মিলনায়তনে আয়োজিত মাহফিলে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহকে 'কায়েদে আজম' (জাতির জনক) আখ্যায়িত করে জামায়াতের আমির বলেন, "১৯৭১ এর ১৬ ডিসেম্বরের পরে ভারতের আকাশবাণী রেডিওতে বারবার প্রচার করা হচ্ছিল যে, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে।
"কিন্তু জাতির স্থপতি মরহুম শেখ মজিবুর রহমান প্রথম স্বাধীন দেশের মাটিতে নেমেই (১৯৭২ সালের ১০ জানুয়ারি) সভাস্থলে গিয়ে ঘোষণা করেছেন বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। ১৯৭৪ সালে ভারত-রাশিয়ার বাধা সত্ত্বেও শেখ মুজিব ওআইসিতে (মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন) যোগ দিয়েছেন। এসবের ফলে ভারতের ওই দাবি ভুল প্রমাণিত হয়েছে।"
তিনি আরো বলেন, "গত ৩৭ বছরই ভারত আমাদের সঙ্গে যে বিমাতাসুলভ আচরণ করেছে তা দ্বিজাতি তত্ত্বকেই সমর্থন করে যায়। আমরা মুসলমান বলেই তারা আমাদের ভাল চায় না।"
মুক্তিযুদ্ধের মিত্রবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বদর বাহিনী প্রধান বলেন,"ভারতীয় বাহিনী স্বাধীনতা যুদ্ধের সময় এদেশে ব্যাপক লুটপাট চালিয়েছে। তারা শুধু পাকবাহিনীর ফেলে যাওয়া অস্ত্রই নয়, এদেশের কলকারখানার নাট-বল্টু, কলেজের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি এমনকি ব্লাড ব্যাংক থেকে রক্তও লুট করে নিয়ে গিয়েছে।"
নিজামী বলেন, "জাতির স্থপতি শেখ মজিবুর রহমান কুশলী রাজনীতিবিদ ছিলেন। তাই তার অনুপস্থিতিতে ভারতের মাটিতে বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি ঘোষণার পর তিনি বাংলাদেশে এসেই দেশকে মুসলিম দেশগুলোর কাতারে নিয়ে গেছেন।
"রাজনৈতিক জীবনের প্রারম্ভে শেখ মজিবুর রহমান মুসলিম লীগের যুবক কর্মী ছিলেন। তার ঘনিষ্ঠ তাজউদ্দীন আহমেদও মুসলিম লীগ করেছেন। তারা দু'জনই দ্বিজাতি তত্ত্বের সমর্থনে আন্দোলনে অংশ নিয়েছেন।"
কোরান-সুন্নাহ বিরোধী কোনও আইন না করার আওয়ামী লীগের সা
bdnews24