২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার নির্বাচনী মহাসড়কের শেষ প্রান্তে: জিল্লুর

সরকার এখন নির্বাচনী মহাসড়কের শেষ প্রান্তে রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সরকার এখন নির্বাচনী মহাসড়কের শেষ কিলোমিটারে রয়েছে।" আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনের প্রন্তুতিতে সন্তোষ প্রকাশ করেন হোসেন জিল্লুর। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশাবাদী তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 07:43 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার এখন নির্বাচনী মহাসড়কের শেষ প্রান্তে রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সরকার এখন নির্বাচনী মহাসড়কের শেষ কিলোমিটারে রয়েছে।" আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনের প্রন্তুতিতে সন্তোষ প্রকাশ করেন হোসেন জিল্লুর। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশাবাদী তিনি। উপদেষ্টা বলেন, "নির্বাচনী প্রস্তুতি নিয়ে আমরা সন্তষ্ট। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে আমরা শুভেচ্ছা জানাই। আশা করছি, সুস্থ ও সহনশীল প্রতিযোগিতার মাধ্যমে কাক্সিক্ষত উন্নয়ন ঘটাতে পারব।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে সড়ক ও রেলপথ বিভাগে বৈঠক করেন হোসেন জিল্লুর। নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, "সবাই যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন; তাতে আমরা নিশ্চিত, দেশে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে।" দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী ইশতেহারের মূল্যায়ন জানতে চাইলে- হোসেন জিল্লুর বলেন, "ইশতেহার বিশ্লেষন আমাদের কাজ নয়। তারা (রাজনৈতিক দল) জনগণের কাছে ইশতেহার তুলে ধরেছেন। ভোটাররাই বিচার-বিশ্লেষণ করে রায় দেবেন।" উপজেলা নির্বাচনের বিষয়ে হোসেন জিল্লুর বলেন, "এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর সঙ্গে জড়িত সবাই ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে যাচ্ছেন। আশা করি, উপজেলা নির্বাচনও সুন্দর ও সুষ্ঠু হবে।" তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩২৪ ঘ.