২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন আজম চৌধুরীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের রিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে আবেদন করেছেন মামলার বাদি ব্যবসায়ী আজম জে চৌধুরী। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 05:40 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্ববর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের রিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে আবেদন করেছেন মামলার বাদি ব্যবসায়ী আজম জে চৌধুরী। (আরও তথ্যসহ-১) নির্বাহী আদেশ দিয়ে আদালতের মাধ্যমে মামলাটি প্রত্যাহারের জন্য রোববার স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করেন ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম চৌধুরী। আবেদনে আজম চৌধুরী বলেন, "২০০৭ সালের ১৩ জুন তারিখে তৎকালীন বিরাজমান পরিস্থিতিতে ভুল বুঝাবুঝির পরিপ্রেক্ষিতে গুলশান থানায় শেখ ফজলুল করিম সেলিম এবং সন্মানিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়"। "বর্তমানে মামলাটি বিচারধীন রয়েছে। বাদি হিসেবে মামলাটি আমি আর চালাতে চাই না। "এই মামলা রজু করার ঘটনাটি ছিল আমার জন্য অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত। "এ অবস্থায় সরকারের কাছে আবেদন এই যে, মামলাটি তুলে নেয়ার জন্য নির্বাহী আদেশ দিয়ে আদালতের মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা করার মর্জি হয়।"-বলেন আজম চৌধুরী। ২০০৭ সালের ১৩ জুন গুলশান থানায় এই মামলাট দায়ের করেন ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী। শেখ হাসিনা এবং তার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে আসামী করা হয়। মামলায় অভিযোগ করা হয়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম বাদীর কাছ থেকে ২০০০ ও ২০০১ সালে কয়েক দফায় ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা চাঁদা নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এডি/জিএনএ/১১২৯ ঘ.